পবিত্র রমজান মাসকে ঘিরে হারামাইনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ – বর্ণমালা টেলিভিশন

পবিত্র রমজান মাসকে ঘিরে হারামাইনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৫ 92 ভিউ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই পবিত্র মসজিদের জ্যেষ্ঠ ইমামদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইনসাইড দ্য হারামাইনের বরাতে দ্য ইসলামিক ইনফরমেশন এ তথ্য জানিয়েছে। বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা পর্যালোচনা ও চূড়ান্ত করা হয়। পাশাপাশি হারামাইনের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন কৌশলগত রূপরেখা গ্রহণ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, চূড়ান্ত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে নিয়মিত দ্বীনি ও জ্ঞানভিত্তিক পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ ছাড়া রমজানের পূর্বে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কোরআন শিক্ষার পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতার দক্ষতা বাড়াতে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এদিকে, সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে এসব প্রস্তুতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের ফলে আসন্ন রমজানে হারামাইন শরিফাইনে আসা মুসল্লিরা আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা