টিকাদানে রোল মডেল বাংলাদেশ ; এক ডলারে ফেরত আসে ২৫ ডলার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মে, ২০২৫
১০:৪৪ পূর্বাহ্ণ
246 ভিউ

টিকাদানে রোল মডেল বাংলাদেশ ; এক ডলারে ফেরত আসে ২৫ ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৪৪ 246 ভিউ
একটি শিশুকে টিকা দিতে খরচ হয় মাত্র এক মার্কিন ডলার। কিন্তু এর বিনিময়ে সমাজ ফিরে পায় ২৫ ডলারের সমমূল্যের স্বাস্থ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুফল। টিকাদান কর্মসূচি (ইপিআই) এখন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি বাংলাদেশের অন্যতম সফল বিনিয়োগ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব টিকাদান সপ্তাহÑ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং ইপিআই-এর সহযোগিতায় আয়োজিত সভায় সরকারের শীর্ষ কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে টিকার ঘাটতি দেখা দিয়েছিল, তা সফলভাবে মোকাবিলা করেছি। বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে, ইউনিসেফ আমাদের পাশে রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইপিআই কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলতে পারব।’ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান সভায় বলেন, ‘১৯৮৫ সালে ইপিআই কভারেজ ছিল ২ শতাংশের নিচে, এখন তা দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯ শতাংশে। এটি আমাদের টেকসই স্বাস্থ্য উন্নয়নের এক বড় অর্জন।’ ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘ইপিআই একটি ‘হাই রিটার্ন’ প্রোগ্রাম। শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয়, সামাজিক ও স্বাস্থ্যগত দিক থেকেও এর প্রভাব ব্যাপক। ভ্যাক্সইপিআই, ই-ট্রাকার, জিআইএসভিত্তিক মাইক্রোপ্ল্যানিং এবং ই-ভিএলএমআইএসের মতো উদ্ভাবনগুলো টিকাদান ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, অতিরিক্ত মহাপরিচালক ডা. শেখ ছাইদুল হক, যুগ্ম সচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী, ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পলিসি অ্যাডভাইজার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন