জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু – বর্ণমালা টেলিভিশন

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৭ 107 ভিউ
মিয়ানমার ২০১৭ সালে এক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এমন অভিযোগ এনে জাতিসংঘের বিচার আদালতে ২০১৯ সালে মামলা করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া। সোমবার এই মামলার শুনানি শুরু হচ্ছে। যা তিন সপ্তাহ ধরে চলতে পারে। আইন বিশেষজ্ঞরা এই মামলার গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আইসিজেতে একইরকম মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে হওয়া মামলাটি কীভাবে পরিচালনা করছে তা দেখে ইসলায়েলের বিরুদ্ধে করা মামলার পরিণতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের সহিংসতা থেকে পালিয়ে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। রাখাইনে গণধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যার ভয়াবহ বিবরণ তুলে ধরেন তারা। বাংলাদেশের কক্সবাজারে ৮ হাজার একর জমির ওপর শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে এ নিয়ে মামলা দায়ের করে। সোমবার তিন সপ্তাহের শুনানি শুরু হচ্ছে। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে চুক্তি লঙ্ঘনের অভিযোগে যেকোনো দেশ আইসিজেতে আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারে। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করেছিল মিয়ানমার। তবে ২০২২ সালে আদালত তা খারিজ করে দেন। বিচারকেরা জানিয়েছেন, গণহত্যা সংক্রান্ত রায় দেওয়ার ক্ষমতা তাদের আছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। সিদ্ধান্ত কার্যকরের ক্ষমতা আইসিজের নেই, তবে রায় গাম্বিয়ার পক্ষে গেলে মিয়ানমারের ওপর আরও রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা