কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু – বর্ণমালা টেলিভিশন

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:০৬ 92 ভিউ
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। এদিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফোনালাপেই ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’ গত ৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এতে অন্তত পাঁচ হামাস সদস্য নিহত হন। একই সঙ্গে কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, ‘ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর লক্ষ্যবস্তু করা হবে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা