এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

এবার আফ্রিকায় নামলো জেন-জি, মাদাগাস্কারে সরকার পতনের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৫৭ 91 ভিউ
পানির তীব্র সংকট এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে ফের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই তৃতীয় দফার বিক্ষোভে এবার সরাসরি সরকারের পদত্যাগ দাবি জানানো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকার কেনিয়া এবং এশিয়ার নেপালের ‘জেন-জি’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরা এই সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন। এটি সাম্প্রতিক সময়ে দেশটিতে সবচেয়ে বড় প্রতিবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার পর এই প্রথম বড় রাজনৈতিক চাপে পড়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে ইতোমধ্যেই বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবার বিক্ষোভকারীরা আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ শুরু করেন। পরে তারা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তায় ইট-পাথর ও টেলিফোন খুঁটি ফেলে ব্যারিকেড তৈরি করে রাস্তা অবরোধ করেন। স্থানীয় সংবাদমাধ্যম ২৪২৪ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এবং সড়কে তৈরি ব্যারিকেড সরিয়ে ফেলে। বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার এবং প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীদের চাপের মুখে রোববার এক বক্তব্যে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেন যে তার শাসনামলে কিছু ভুল হয়েছে। তিনি বলেছেন, যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি। তিনি এ বক্তব্য দেন রাজধানীর আনোসিবে এলাকায়, যেখানে গত শুক্রবার বিক্ষোভকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছিলেন। প্রতীকীভাবে মাদাগাস্কারের জেন-জি আন্দোলনকারীরা নেপালের সাম্প্রতিক তরুণ আন্দোলনের পতাকা ব্যবহার করছেন। নেপালে এই তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। তেমনি, কেনিয়ার আন্দোলনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের সংগঠিত করছেন মাদাগাস্কারের তরুণ বিক্ষোভকারীরাও। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা