ইরানের বিক্ষোভকারীরা এখন প্রতারিত বোধ করছেন – বর্ণমালা টেলিভিশন

ইরানের বিক্ষোভকারীরা এখন প্রতারিত বোধ করছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৬ | ৫:৫৮ 146 ভিউ
‘ইরানের শাসকরা বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র উদ্ধার অভিযানে যাবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কথায় বিশ্বাস রেখেছিলেন সিভাস শিরজাদ (৩৮)। পরিবারের সতর্কতা উপেক্ষা করে তিনি বিক্ষোভে যোগ দিয়েছিলেন। কর্তৃপক্ষ এক সময় গুলি চালানো শুরু করে, কিন্তু কেউ আর উদ্ধার করতে যায়নি। ৮ জানুয়ারি তেহরানে গুলিতে নিহত হন শিরজাদ। ১২ বছর বয়সী সন্তান এখনো তাঁর ফেরার অপেক্ষায় আছে। এক আত্মীয় নাম প্রকাশ না করে সম্প্রতি শিরজাদের আন্দোলনে যাওয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমরা তাঁকে বারণ করেছিলাম। আন্দোলনে গেলে সম্ভাব্য বিপদের কথাও বলেছিলাম। কিন্তু সে শোনেনি। উল্টো বলেছিল, ট্রাম্প আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমি যাচ্ছি...।’ ১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে নতুন বার্তা দেন। লিখেন, ‘আন্দোলন চালিয়ে যান। সাহায্য যাচ্ছে।’ এমন বার্তাতে বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে উৎসাহ জেগেছিল। কিন্তু একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট নরম সুরে কথা বলেন। জানান, তেহরানের শাসকদের কাছে থেকে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর না কারার ব্যাপারে আশ্বাস পেয়েছেন। এমন কথা বলার পর তাঁর প্রশাসনও সম্ভাব্য সামরিক অভিযানের পদক্ষেপ থেকে সরে যায়। এরপর বিক্ষোভকারীরা হতাশ হয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আশ্বস্ত হলেও তা থেমে থাকেনি। তেহরানের রাজপথ খালি হতে শুরু করে। অন্য শহরগুলোতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ হলেও ইন্টারনেট বন্ধ থাকায় সেগুলোর ব্যাপকতা সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে না। এক অধিকারকর্মীর মাধ্যমে সম্প্রতি দ্য গার্ডিয়ানের কাছে বার্তা পাঠিয়েছেন তেহরানের এক বাসিন্দা। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে গণগ্রেপ্তার অভিযান চলছে। ট্রাম্পের মনোযোগ অন্যদিকে যাওয়া মাত্রই মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে। তেহরানের কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার ইঙ্গিত দেয়, ২৬ বছর বয়সী এরফান সোলতানির ফাঁসি স্থগিত করার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প নিজে সে খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেন। বর্তমানে বিদেশে অবস্থানরত ইরানি বিক্ষোভকারীরা নিজেদের প্রতারিত মনে করছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী এলহাম বলছেন, ‘এটি চপেটাঘাতের মতো লাগছে। ইরানিরা আগেও হতাশ হয়েছে। কিন্তু এবার মনে হচ্ছিল ভিন্ন কিছু হবে।’ অনেক প্রবাসী ইরানি মনে করছেন, ট্রাম্পের মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে শাসকদের বিজয় হয়েছে। সরকার পতনের আন্দোলনকারীরা ট্রাম্পের কাছে থেকে সাহায্য প্রত্যাশা করেছিলেন। কিন্তু তিনি উল্টো শাসকদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছিলেন। গত বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর এই বক্তব্য বিক্ষোভকারীদের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। এলহাম বলেন, ট্রাম্প যদি শাসকদের টিকে থাকার সুযোগ দেন, তাহলে প্রতারণার মনোবেদনা কাটাতে সাধারণ ইরানিদের অনেক সময় লাগবে। তাদের সব আশা শেষ হয়ে যাবে। এলহাম বলেন, অনেকে ডোনাল্ড ট্রাম্পের আচরণকে দ্রুত পরিবর্তনশীল হিসেবে উল্লেখ করেন। কিন্তু তিনি রাজনৈতিক নাটক মঞ্চায়নের জন্য সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। ইরানের একজন বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে বিক্ষোভকারীদের কতটা উপকার হতো তা নিয়ে সংশয় আছে। কিন্তু ইরানের শাসকরা যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হতো তা অনেকটা নিশ্চিত। মাঝখান থেকে বিক্ষোভকারীরা বিদেশি সমর্থনপুষ্ট হিসেবে চিহ্নিত হতো। এখনও ইরানের ভেতরে ও বাইরে বসবাসকারীদের কেউ কেউ বিশ্বাস করছেন বিশ্ব একদিন তাদের পাশে দাঁড়াবে। কিন্তু কীভাবে দাঁড়াবে তা নিয়ে তারা নিশ্চিত না। কানাডায় বসবাসকারী আজম জাংরাবি বলছেন, তাঁর খুবই কাছের এক বন্ধু গত সপ্তাহে ইসফাহানে বিক্ষোভে গিয়ে মারা গেছে। ইরানের মানুষ ট্রাম্পকে বিশ্বাস করে। তাঁর কথায় আস্থা রেখেছে। কিন্তু তিনি যদি শেষ পর্যন্ত পদক্ষেপ না নেন তাহলে সেই ভরসা ভেঙে যাবে। মানুষ আজীবন মনে রাখবে; কে তাদের পাশে ছিল, আর কে মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো সামরিক অভিযানের পদক্ষেপ থেকে পুরোপুরি সরে যায়নি বলে উল্লেখ করেছেন মাইক ওয়াল্টজ। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ট্রাম্প সব ধরনের বিকল্প চালু রেখেছেন। মার্কিন বিমানবাহী একটি রণতরী সম্প্রতি মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সামরিক পুনর্বিন্যাসও দেখা গেছে। এ দুটি ঘটনা ইঙ্গিত দেয় ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। কিন্তু ইরানের আন্দোলনকারীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। সরকার কঠোরভাবে আন্দোলন দমনের অংশ হিসেবে ইন্টারনেট বন্ধ করে মানুষকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ফের রাস্তায় নামার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তেহরান থেকে আলবোরজ নামের এক বাসিন্দা দ্য গার্ডিয়ানের কাছে পাঠানো বার্তায় লিখেছেন, বিক্ষোভকারীরা থেমে গেছে। ডোনাল্ড ট্রাম্প কী করেন, মানুষ এখন সেটি দেখার অপেক্ষায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার