৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিল-সংক্রান্ত রায়ের শুনানি আজ – বর্ণমালা টেলিভিশন

৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিল-সংক্রান্ত রায়ের শুনানি আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:৩৮ 94 ভিউ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিল-সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আজ রাখা হয়েছে। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ দিন রাখেন। এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ৬ ফেব্র“য়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফল ও নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন করে ফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে নিয়মিত লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিলটি গত ১৮ ফেব্র“য়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২ মার্চ আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এক দিন সময় মঞ্জুর করে আদালত আগামীকাল (সোমবার) শুনানির জন্য রেখেছেন। ২০২৩ সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৬ হাজার ৫৩১ প্রার্থীকে নির্বাচন করে গত বছরের ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ