২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি – বর্ণমালা টেলিভিশন

২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ 142 ভিউ
দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি। এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২২টিতে এগিয়ে রয়েছে আপ। অন্যদিকে কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। মণীশ সিসোদিয়া দলের ফলাফলের বিষয়ে বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করবো। ভোটের প্রাথমিক ফলাফল জানার পর বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেসব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা... বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে... দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে। শনিবার সকাল থেকেই দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই দেখা গেছে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী