হামজার অভিষেক গোল দলের পরিকল্পনারই ফল, বললেন কাবরেরা – বর্ণমালা টেলিভিশন

হামজার অভিষেক গোল দলের পরিকল্পনারই ফল, বললেন কাবরেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:০১ 231 ভিউ
বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার তার অভিষেক ম্যাচেই পেয়ে গেছেন গোলের দেখা। কর্নার থেকে তার দারুণ হেডারে করা এই গোলের ছক আগে থেকেই কষেছে বাংলাদেশ, ম্যাচ শেষে এমনটাই জানালেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজার গোল নিয়ে কাবরেরা বলেন, ‘সেটপিস থেকে গোলের পরিকল্পনা করা আমাদের অনুশীলনেরই একটা অংশ। ডেভিড গোমেজ (সহকারী কোচ) এটা নিয়ে কাজ করেছে। তারই ফল হিসেবে আমরা ম্যাচের শুরুতেই সেটপিসে গোল পেয়েছি।’ ম্যাচটা বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। পুরো ম্যাচের পারফর্ম্যান্সে মন ভরেছে কোচ কাবরেরার। তিনি বলেন, ‘খেলার ফলাফলে যেমন সন্তুষ্ট তেমনি পারফরম্যান্সেও। এক সঙ্গে বাংলাদেশের তিন অধিনায়ক সোহেল, জামাল ও তপু খেলেছে এই ম্যাচে। যা সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচেই হয়নি। ফাহামেদুল ও আল আমিন দুই জনের অভিষেক হয়েছে। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।’ ফাহামেদুল এদিন খেলেছেন ৬০ মিনিট মতো সময়। লেফট উইং দিয়ে বেশ কিছু ভালো আক্রমণ শানিয়েছেন তিনি। প্রতিপক্ষ বক্সে ক্লোজ কনট্রোল দিয়ে একটি সুযোগ তৈরি করেছিলেন ফাহামেদুল। ইতালিয়ান ফুটবলে খেলে বড় হওয়া এই ফুটবলারের পারফর্ম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন কাবরেরা। তবে তার উন্নতির জায়গাও দেখছেন তিনি, ‘সে দুই-তিন টাচ বেশ ভালো দিয়েছে। সামনে তার আরো উন্নতি জায়গা রয়েছে।’ এই ম্যাচে প্রথমার্ধ শেষেই কোচ হামজাকে তুলে নিয়েছেন। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট শেষে তুলে নিয়েছেন ফাহামেদুলকেও। শমিত সোম বুধবার সকালে ঢাকায় পা রাখায় এই ম্যাচে বিশ্রামে ছিলেন, তবে তিনি হাজির ছিলেন গ্যালারিতে। হামজা আর শমিত যে সিঙ্গাপুর ম্যাচে নামছেন, তা নিয়ে সন্দেহ নেই একটুও। তবে ফাহামেদুলকে নিয়ে অনিশ্চয়তা ছিল খানিকটা। ম্যাচে তার পারফর্ম্যান্স আর তাকে সিঙ্গাপুর ম্যাচের কথা ভেবে ৩০ মিনিট বাকি থাকতেই তুলে নেওয়া, তা শেষে কোচের মূল্যায়ন জানান দিচ্ছে, ফাহামেদুলও থাকবেন সে ম্যাচে। ভুটানের বিপক্ষে এই ম্যাচ ছিল সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্যই। সে ম্যাচে পাস মার্ক পেয়ে পাস করে গেছে কোচ কাবরেরার দল। প্রস্তুতি সারতে পেরে কাবরেরাও বেশ খুশি। এবার সব মনোযোগ গিয়ে ঠেকছে ১০ জুনের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন