স্পর্শিয়ার ‘শেষটা তুমি’ – বর্ণমালা টেলিভিশন

স্পর্শিয়ার ‘শেষটা তুমি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ১০:১৯ 126 ভিউ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করছেন। বিভিন্ন উৎসবে তিনি বিশেষ কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। আসন্ন ঈদেও এই তারকা আসবেন বেশ কিছু নাটকে। তার মধ্যে একটি হলো ‘শেষটা তুমি’। নাটকটির চিত্রনাট্যা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। রোমান্টিক গল্পের এ নাটকটিতে স্পর্শিয়ার প্রেমে পড়তে দেখা যাবে আপন দুই ভাইকে। সেই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী। নাটকটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসবে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার। নির্মাতা মাহমুদ মাহিন বলেন, সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প ‘শেষটা তুমি’। এর গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন। জানা গেছে, আসছে ঈদে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান