স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মে, ২০২৬
২:৫৬ অপরাহ্ণ
33 ভিউ

স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ | ২:৫৬ 33 ভিউ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে মোট ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এই ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কার্যকর থাকবে। তবে একটি বিশেষ বিষয় হলো, ২৩ মে (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ সেদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক অফিস করতে হবে। এই ঘোষণার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তন আসছে কি না, এই প্রশ্ন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে। তবে জানা যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে স্কুল ও কলেজে ধারাবাহিকভাবে ১৬ দিনের ছুটি পাওয়া যাবে। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৪ মে (রবিবার) এবং শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। ছুটির আগে ও পরের শুক্র-শনিবার যোগ হওয়ায় মোট বিরতি দাঁড়াচ্ছে ১৬ দিনে। কলেজে ঈদের মূল ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে একইভাবে ১৬ দিনের একটানা অবকাশ তৈরি হচ্ছে। মাদরাসায় পরিস্থিতি আরও ভিন্ন। সেখানে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি একসঙ্গে ২৪ মে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। ছুটির আগের শুক্র ও শনিবার যোগ করলে মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের অবকাশ উপভোগ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই