নিউজ ডেক্স
আরও খবর
জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র্যাব
পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন
এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী
আজ মহান মে দিবস
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে
হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি
সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন
আগামী সোমবার চার দিনের সীমান্ত সম্মেলন বসছে ঢাকায়। ভারত-বাংলাদেশ ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে ২৫ থেকে ২৮ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করবে তাও জানানো হয়েছে।
আলোচনার বিষয়গুলো হলো- আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ইস্যু, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন এবং পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি।
ইতিহাস বিবেচনায়, ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায় প্রথম বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।
সর্বশেষ বিজিবি-বিএসএফ বৈঠক হয়েছিল ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, নয়াদিল্লিতে। তবে এবার এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধিদল।
এই সম্মেলন সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে দু’দেশের জন্য নতুন দিকনির্দেশনার সোপান হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।