সিএনজিচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫
১০:৩৪ পূর্বাহ্ণ
135 ভিউ

সিএনজিচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনের যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৩৪ 135 ভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজিচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অন্য ধারায় তিনজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০০৫ সালে রূপগঞ্জ থানায় করা একটি মামলায় ৪ জনকে যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে লতিফ (৪৪) ও তার ভাই রতন (৪০), একই এলাকার নওয়াব আলীর ছেলে আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার শহীদুল আলম (৫০)। তাদের মধ্যে শহীদুল আলম ছাড়া সবাই পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজস করে সিএনজি চালক হাদী দাউদকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা ও লাশ গুমের চেষ্টা করে। পরে তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মেচন করে। পরে রূপগঞ্জ থানায় মামলা করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী