সিংড়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

সিংড়ায় গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ৬:০৫ 115 ভিউ
নাটোরের সিংড়ায় গাছ থেকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন (৮) একই গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে শিশু হোসাইন সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে গাব ফল খাওয়ার জন্য গাছে উঠলে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি