সাংবাদিকদের ওপর ফের ইসরাইলি হামলা, নিহত ২ – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিকদের ওপর ফের ইসরাইলি হামলা, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৬:০৪ 122 ভিউ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতা চলছেই। রোববার ভোরে গাজার খান ইউনিসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে হামলা চালায় দখলদার বাহিনী। এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহতরা হলেন হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। আর আহতরা হলেন আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ। আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরাইল এই প্রাণঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। হামলার পর পুড়ে যাওয়া তাঁবুর ভেতরে আহমেদ মনসুরের একটি ছবিও প্রকাশ করেছে তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প