শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি – বর্ণমালা টেলিভিশন

শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ April, ২০২৬ | ৭:৩০ 68 ভিউ
শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোনো সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থচুরি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ের সচিব হার্শানা সুরিয়াপেরুমা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল। কিন্তু তদন্তে দেখা যায়, নির্ধারিত সেই অর্থ হঠাৎ করেই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। পরে তদন্তে এই অর্থ চুরির ঘটনা নিশ্চিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইনশৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছেন তারা অর্থ লেনদেনে অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলংকার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করছেন। এই সাইবার চুরি শ্রীলংকার জন্য বড় ধাক্কা। দেশটি ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে সামনে এল এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে, আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই সতর্ক থাকুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২