শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার – বর্ণমালা টেলিভিশন

শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ | ৮:৫৬ 203 ভিউ
প্রতিবারের মতোই আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ২০২৬ সালের ঈদ উপলক্ষে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। জানা গেছে, গেল বুধবার রাতে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই পোস্ট করে খবরটি নিশ্চিত করেন। এদিকে, এই ঘোষণা ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটো কার্ড, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। ফটো কার্ডে আরও দেখা যায়, মোশাররফ করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে, শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে এবং মধুমিতা থাকছেন প্রধান নারী চরিত্রে। এই তথাকথিত কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিজের ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে তিনি পরিচালককে ট্যাগ করে লেখেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে নারী চরিত্রে অভিনয় করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’ তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের অচল নায়িকাদের এনে পর্দায় তোলা হচ্ছে কেন? বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুশি—এরা সবাই তো ভালো অভিনয় জানেন, তবু বেকার বসে আছেন।’ আরেকজন লেখেন, ‘একদম একমত! তবে মধুমিতা কেন? কলকাতা বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই?’ এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দর্শকমহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত কাস্টিংয়ে সত্যিই মধুমিতা থাকছেন কিনা, নাকি এটি নিছক গুজবেই সীমাবদ্ধ থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল