রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি জনগণের জন্য – বর্ণমালা টেলিভিশন

রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি জনগণের জন্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:২৯ 179 ভিউ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য জনগণের জন্য। রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে তারা ধনদৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তিনি বলেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সততা ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কালো টাকা, অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না। রোববার সন্ধ্যায় নরসিংদী পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া ৩টি ইউনিয়নের সমন্বয়ে লাল মিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত ১৭ বছর যাবত আন্দোলন করেছি। আমরা চাই, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করুক। হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবার করতে চাই। পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আল, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো. তারিক হোসেন রানা প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?