রংপুরে শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ
147 ভিউ

রংপুরে শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১০:৫৮ 147 ভিউ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রংপুরে ছাত্র শিবিরের হেল্প ডেস্কে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রের সামনে শিবিরের অস্থায়ী হেল্প ডেস্কে হামলা চালানো হয়। এজন্য স্থানীয় ব্যবসায়ীদের দায়ী করেছে শিবির। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শুরুর আগে হেল্প ডেস্কে হামলা চালিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন ব্যবসায়ী। পরে পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীর। এরইমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নারীকে ছেড়ে দেওয়া হয়। আটকরা হলেন- ব্যবসায়ী রিয়াজুল হোসেন ও সোহেল রানা। এদিকে, বিক্ষোভ মিছিল শেষে পরে রংপুর প্রেস ক্লাবের সামনে শিবির নেতারা বলেন, রংপুর চিড়িয়াখানায় পতিত সরকারের দোসররা এখনো তাদের সিন্ডিকেট দিয়ে পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেট ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে না দেওয়া হলে কঠোর আন্দোলন করা হবে। তারা বলেন, শিবিরের গায়ে হাত দিয়ে আগুনে হাত দেওয়া হয়েছে। এর জবাব শিবির দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী