যুদ্ধবিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধবিরতি, ইরান থেকে ফিরতে আগ্রহ কমছে বাংলাদেশিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৭:৫৯ 205 ভিউ
টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। যুদ্ধাবস্থায় যেসব বাংলাদেশি দেশে ফেরত আসতে চেয়েছিলেন, তারা এখন মত পাল্টেছেন। আগ্রহীদের অনেকে এখন আর ফেরত আসতে চাইছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফেরত আসতে আড়াইশ জন নিবন্ধন করেছিলেন। পাকিস্তান হয়ে ফেরত আনতে প্রায় ৯০ জনের তালিকা ইসলাবাদকে দেওয়া হয়। এর মধ্যে গতকাল বুধবার পর্যন্ত প্রথমে ৪০ জন ফেরত আসতে রাজি হন। শেষ মুহূর্তে সেই সংখ্যা ৩০ জনে নেমে আসে। পরিস্থিতি বুঝে বাকিরা থেকে যেতে চাইছেন। বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। আর ফেরত আসতে আগ্রহীদের জন্য সুযোগ খোলা রাখছে। তিনি আরও বলেন, বাংলাদেশি প্রথম দলকে তেহরান থেকে সড়ক পথে পাকিস্তান নেওয়া হবে। এরপর তাদের ফ্লাইটে করাচি থেকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রথম ধাপে প্রায় ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। ইরান থেকে পাকিস্তান সীমান্তে প্রবেশ সহজ করতে এদের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। এরই মধ্যে ৩০ জনের একটি দল তেহরান থেকে পাকিস্তানের বেলুচিস্তানের তাফতান সীমান্তের দিকে রওনা দিয়েছে। দু’এক দিনের মধ্যে দলটি পাকিস্তান পৌঁছবে। এ দলটি বাংলাদেশে ফেরত আসছে। ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন। দেশে ফিরতে আগ্রহীদে নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী