মাহফুজ আলমের ফেসবুকের মন্তব্য শপথ ভঙ্গের শামিল: শিবির সেক্রেটারি – বর্ণমালা টেলিভিশন

মাহফুজ আলমের ফেসবুকের মন্তব্য শপথ ভঙ্গের শামিল: শিবির সেক্রেটারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২৯ 124 ভিউ
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্য উদ্দেশ্যমূলক। এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকালে রংপুর কারমাইকেল কলেজে কুরআন দিবস উপলক্ষে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে। এতে মনে হচ্ছে যে, তিনি কোনো ‘ইনটেনশনের’ জায়গা থেকে এ কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন। নুরুল ইসলাম বলেন, তিনি সংবিধানবিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ‘ভায়োলেশন’ করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। তিনি বলেন, ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এই ব্লেইম গেইমগুলো এর পূর্বেও খেলা হয়েছে। এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে করে বাংলাদেশে ‘ফ্যাসিজম’ কায়েম করেছে আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে না। দ্বিতীয় স্বাধীনতার পর একটি ‘ইনক্লুসিভ’ বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছি। উপদেষ্টা পরিষদে মাহফুজসহ যারা আছেন তাদের সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি। তিনি তার এ বক্তব্য প্রত্যাহার করবেন বলে এমন আশা করেন বলে জানান তিনি। কুরআন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়া বক্তব্য রাখেন- শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা