বিস্ফোরণে কাঁপল শ্রীনগর, আতঙ্কে মানুষ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মে, ২০২৫
১১:০৬ পূর্বাহ্ণ
155 ভিউ

বিস্ফোরণে কাঁপল শ্রীনগর, আতঙ্কে মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:০৬ 155 ভিউ
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পালটা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। তিন বিমানঘাঁটিতে হামলার পালটা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান এই পালটা হামলার নাম দিয়েছে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’। আরবি শব্দ বুনইয়ানুম মারসুস –এর অর্থ হলো ‘সুদৃঢ় প্রাচীর’। শনিবার পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ‘ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। তাই আমরা এই জবাব দিয়েছি।’ আলজাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ লেখেন, ভারতের ‘কয়েকটি লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানিয়েছে আলজাজিরা। এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে আলজাজিরা বলছে, তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানি বাহিনীর পালটা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় ২০ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে পুরোপুরি ব্ল্যাকআউট চলছিল। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। শ্রীনগর বিমানবন্দরের কাছে বসবাসকারী একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, তারা প্রথমে একটি জেট বিমানের মতো গর্জন শুনতে পান এবং এরপরই ঘটে বিস্ফোরণ। একজন প্রত্যক্ষদর্শী জানান, জেট শব্দ শোনার ঠিক ১৩ সেকেন্ড পরেই বিস্ফোরণটি ঘটে। আরেকজন বলেন, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জেটের শব্দ শোনার পর তারা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনেছেন এবং পরে ধোঁয়ার শিখা দেখতে পান। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, শহরের বিদ্যুৎ চলে যায় এবং পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর প্রায় ২০ মিনিটের ব্যবধানে আরও তিনটি বিস্ফোরণ ঘটে। প্রথম দুটি বিস্ফোরণে তার হোটেল কেঁপে ওঠে বলেও তিনি উল্লেখ করেন। তবে এসব বিস্ফোরণের প্রকৃত উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত, যদিও তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পালটাপালটি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে চলছে পালটাপালটি হামলা। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ