বক্স অফিসে ‘থামা’র নতুন রেকর্ড, ৭ দিনে আয় কত? – বর্ণমালা টেলিভিশন

বক্স অফিসে ‘থামা’র নতুন রেকর্ড, ৭ দিনে আয় কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৫ | ৬:২৪ 87 ভিউ
দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর বক্স অফিসে এক সপ্তাহ হয়েছে। আর এই এক সপ্তাহে ছবিটি শুধু বক্স অফিসেই নয়, ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়ের ক্ষেত্রেও এক নতুন রেকর্ড তৈরি করেছে। যদিও ভারতীয় বক্স অফিসে প্রথম দিনের মতো আর অন্যদিনগুলোতে সর্বোচ্চ আয় করতে পারেনি ‘থামা’। তবুও বিশ্বব্যাপী কালেকশনের নিরিখে ছবিটি ইতোমধ্যে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে এক বিশাল সাফল্য অর্জন করেছে। গত মঙ্গলবার মুক্তি পাওয়ার পর ‘থামা’র প্রথম দিনের কালেকশন ছিল ২৪ কোটি যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ একদিনের আয় হিসেবে বিবেচিত। তবে, দ্বিতীয় দিন থেকেই আয়ে খানিকটা ছন্দপতন দেখা যায়। দ্বিতীয় দিনে ১৮ দশমিক ৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি এবং চতুর্থ দিনে ১০ কোটি টাকা আয়ের পর পঞ্চম দিনে আবার খানিকটা বৃদ্ধি দেখা যায়। মোট আয়ের হিসাবে, ভারতীয় বক্স অফিসে থামা এক সপ্তাহে ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা সংগ্রহ করেছে। বিশ্বব্যাপী কালেকশনের দিক থেকে ছবিটি ইতোমধ্যে ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ১৫০ কোটি টাকার পথে দ্রুত এগিয়ে চলেছে। এই সাফল্যের হাত ধরে থামা মোট আয়ের দিক থেকে আয়ুষ্মান খুরানার ১২তম ১০০ কোটি আয়ের ছবিতে পরিণত হয়েছে, যা নিঃসন্দেহে অভিনেতার ভক্তদের জন্য এক দারুণ সুখবর। একই সঙ্গে, এটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর সম্মিলিত আয়কে ১০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করতে সাহায্য করেছে। ‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) এবং ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)-এর সঙ্গে থামার ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা যোগ হয়ে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স এর মোট আয় প্রায় ১০২৫ কোটি টাকায় পৌঁছেছে। মোট আয়ের দিক থেকে ‘থামা’ এর আগে মুক্তিপ্রাপ্ত ‘মুঞ্জিয়া’র (১৩১.২৬ কোটি টাকা) মোট আয়কে ছাড়িয়ে গেলেও, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী’-এর (১৮০ কোটি টাকা) আয়কে এখনও অতিক্রম করতে পারেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান