‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যা বললেন ল্যাভরভ – বর্ণমালা টেলিভিশন

‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যা বললেন ল্যাভরভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪৪ 145 ভিউ
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রতিদিন ইসরাইলি সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা হামাস ও লেবাননের সঙ্গে করা চুক্তির বাইরে এবং যা সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। আর এসব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন’। বুধবার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। প্রতিবেদন অনুযায়ী, বহুল আলোচিত ট্রাম্প-পুতিন বৈঠকের আগে বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকের মূল উদ্দেশ্য দূতাবাস পরিচালনার বিষয়ে আলোচনা বলে জানিয়েছেন ল্যাভরভ। এ সময় তিনি গাজা সংকট ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গেও কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও কাতার এ বিষয়ে অগ্রগতি সমর্থন করে। তবে ফিলিস্তিনিদের পুনর্বাসনকে সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না। এটি একটি ‘টাইম বোমা’ তৈরি করবে’। ল্যাভরভ জানান, রাশিয়া ও আরব লীগের মধ্যে প্রতিদিন আলোচনা চলছে এবং কায়রোতে আসন্ন আরব লীগ শীর্ষ সম্মেলনে গাজা অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, ‘আরব দেশগুলো ফিলিস্তিনিদের তাদের ভূমিতে বসবাসের অধিকার রক্ষায় সচেষ্ট। আমরা আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে আমাদের প্রভাব কাজে লাগিয়ে এসব প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার