পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই – বর্ণমালা টেলিভিশন

পাইরেসির কবলে ‘তাণ্ডব’, দেখা যাচ্ছে অনলাইনেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৯ 135 ভিউ
প্রেক্ষাগৃহে যখন দাপিয়ে চলছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’, তখনই অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির পাইরেটেড এইচডি সংস্করণ। বুধবার বিকেল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ কপি, যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের বারবার সতর্কতা ও অনুরোধ সত্ত্বেও এবারও থামানো গেল না পাইরেসি। ঈদের অন্যতম আলোচিত ও সফল ছবি ‘তাণ্ডব’ মুক্তির এক সপ্তাহ পার হওয়ার আগেই অবৈধভাবে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছে প্রযোজক সংস্থা। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে। একদিকে যেমন সিঙ্গেল স্ক্রিনে দর্শকের ভিড়, অন্যদিকে মাল্টিপ্লেক্সেও হাউসফুল শো। বাণিজ্যিক সিনেমার সব উপাদান থাকায় ‘তাণ্ডব’ দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়। কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমার দৃশ্য। ফেসবুকের নানা গ্রুপ ও পেজে দেখা যায় পূর্ণদৈর্ঘ্য কিংবা অংশবিশেষের এইচডি ফুটেজ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। পাইরেসি প্রসঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক রায়হান রাফী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গণমাধ্যমের সঙ্গে। ‘তাণ্ডব’ রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তুফান’ সিনেমায়, যা প্রশংসিত হয়েছিল সমালোচক ও দর্শক উভয়ের কাছেই। শাকিব খানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদির ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ ৬ দিনে শাহজালালে বাতিল ২১০ ফ্লাইট ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা ঈদের ছুটি বাড়ল সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক ফ্রান্সের পৌর নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা প্রাথমিকভাবে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায় বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে? এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা