দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৩৯ 113 ভিউ
দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকায় এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। সফরে রোহিঙ্গা সংকটকে প্রাধান্য দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকায় তার সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গেও আলোচনা করবেন। এ সফরে প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে ক্যাম্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখবেন। এছাড়া বাংলাদেশে নরওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখারও কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুই তার সফরের প্রধান লক্ষ্য। তবে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হবে। নরওয়ের এই প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি