ঢাকায় পা রাখলেন শমিত সোম – বর্ণমালা টেলিভিশন

ঢাকায় পা রাখলেন শমিত সোম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১০:৫৪ 209 ভিউ
বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই তিনি দলের হয়ে খেলতে চলে এসেছেন ঢাকায়। আজ সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। অভিষেকের অপেক্ষায় আছেন ফাহামেদুল ইসলামও। সে ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শমিত। আজ ভোর ৫টা ১০মিনিটে বাংলাদেশে পা রাখেন শমিত। কানাডা প্রবাসী এই ফুটবলার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন। সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। যার ফলে দেশের হয়ে আজই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোনো দৈব দুর্বিপাক না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যে তিনি থাকছেন, তা বলাই বাহুল্য। হামজা চৌধুরী বা অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটু আলাদা। তিনি এর আগে কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বারবাডোস আর আইসল্যান্ডের বিপক্ষে কানাডার হয়ে খেলেছিলেন। তবে এরপরই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েন। এরপর আর ডাক পাননি দলে। শমিত এরপর সিদ্ধান্ত বদল করেন, কানাডা ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আজ তিনি ঢাকায় পা রেখেছেন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামতে তর সইছে না আমার। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।’ আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে শমিত খেলছেন না, তা কোচ হাভিয়ের কাবরেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। বলেছেন, ‘যখন আমরা শমিতের কথা ভাবছিলাম, তখনই দলে তার ভূমিকা কী হবে তা তাকে জানিয়েছি। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে আমাদের মধ্যে। সে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পুরোপুরি তৈরি। তবে লম্বা ভ্রমণ করে সে আসবে, তাকে নিয়ে আমাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে।’ তবে শমিতের অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন, তা একরকম নিশ্চিতই। সে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শমিত। এ অপেক্ষায় তো বাংলাদেশের ফুটবল ভক্তরাও!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই