গুরুতর শ্বাসকষ্টের সংকটে পড়েছেন পোপ ফ্রান্সিস – বর্ণমালা টেলিভিশন

গুরুতর শ্বাসকষ্টের সংকটে পড়েছেন পোপ ফ্রান্সিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ৯:৫৮ 137 ভিউ
গুরুতর শ্বাসকষ্টের সংকটে পড়েছেন পোপ ফ্রান্সিস। বর্তমানে দুই ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। ৩ মার্চ (সোমবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। ৮৮ বছর বয়সি এই ধর্মগুরু দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রোমের জেমেলি বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তার ফুসফুসে বড় পরিমাণে শ্লেষ্মা জমে যায়, যা দুই দফা তীব্র শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে। এছাড়া, তিনি ব্রঙ্কোস্পাজমেও (ফুসফুসের বায়ুপথ সংকুচিত হয়ে যাওয়া, যা হাঁপানির মতো) আক্রান্ত হন। চিকিৎসকরা দুটি ব্রঙ্কোস্কোপি করে তার শ্বাসনালির পরিস্থিতি মূল্যায়ন করেন এবং এই প্রক্রিয়ায় তার ফুসফুস থেকে প্রচুর শ্লেষ্মা অপসারণ করা হয়। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে ‘নন-ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন’ দেওয়া হয়। চিকিৎসকদের ভাষায়, তার অবস্থা এখনো সংকটপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন। তবে চিকিৎসার সময় তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান। রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শারীরিক জটিলতার শিকার হয়েছেন। তরুণ বয়সে প্লুরিসিতে আক্রান্ত হওয়ার কারণে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলা হয়েছিল, ফলে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে থাকেন। দুই ফুসফুসে নিউমোনিয়া একটি মারাত্মক সংক্রমণ, যা প্রদাহ সৃষ্টি করে এবং শ্বাস নিতে সমস্যা তৈরি করতে পারে। সোমবার হাসপাতালে থেকেই তিনি একটি নতুন বার্তা প্রকাশ করেন, যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর যুদ্ধ প্রতিরোধে ক্রমাগত ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিকে ভ্যাটিকান জানিয়েছে, ফেব্রুয়ারি ১৪ তারিখে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, যা তার ১২ বছরের পোপতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম অনুপস্থিতি। তবে তিনি হাসপাতাল থেকেই বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করেছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি কিছুটা কাজ করছেন। চিকিৎসকরা কবে নাগাদ তিনি সুস্থ হয়ে উঠবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কিছু বলেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে