গুরুতর অভিযোগ নিয়ে বাধার মুখে নায়িকা, জানা গেল আসল ঘটনা! – বর্ণমালা টেলিভিশন

গুরুতর অভিযোগ নিয়ে বাধার মুখে নায়িকা, জানা গেল আসল ঘটনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৫ 136 ভিউ
টালিউডে আসছে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানার ছবি ‘চিচিং ফাঁক’। আরব্য লোককথার গল্প আলিবাবার আবহে সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার পরিচালক অরিজিৎ সরকার। আর এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিন্তু এই ছবির কাস্টিংয়ে নাকি প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই নাম বসিয়ে দেন পরিচালক! এমন খবর সংবাদপত্র থেকে চোখে পড়ে নায়িকার। আর তা দেখেই পরিচালকের অফিসে এমন গুরুতর অভিযোগ জানাতে ছুটে যান অভিনেত্রী। তারপরই ঘটে মহাবিপত্তি! অভিযোগ জানাতে যাবে, এমন সময়ে বের হওয়ার সময় প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। অর্থাৎ, ‘আটক’ করা হয়েছে তাকে! এরপরই পরিচালকের ওপর চড়াও হন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কার এমন ভিডিও দেখে শুরুতে চিন্তায় পড়ে যায় অনুরাগীরা। তবে ভিডিওর শেষে বেরিয়ে আসে আসল ঘটনা। আসলে, প্রিয়াঙ্কার নতুন ছবি ‘চিচিং ফাঁক’-এর প্রচার কৌশলী মাত্র। ছবির গল্পের সূত্রে, একটি ছেলে এবং মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে একটি অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য, নিজেদের মতো করে বাঁচা। এরপর অজানা বিপদের হাতছানি, শুরু হয় এক অদ্ভুত সফর! কিন্তু সেখানে আরব্য রজনি তথা আলিবাবার সেই কাহিনির সঙ্গে সিনেমার গল্পের যোগসূত্র কতটা, তার চমক এখনই ভাঙতে নারাজ পরিচালক। উল্লেখ্য, অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া সেই ছেলের সঙ্গে মেয়েটির চরিত্রে থাকতে পারেন প্রিয়াঙ্কা। গুহার মধ্যে আটকে গেলে অবশ্যই ‘চিচিং ফাঁক’ বলেই চিৎকার শোনা যাবে তার মুখ থেকে, সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান