গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
১০:১৯ পূর্বাহ্ণ
163 ভিউ

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:১৯ 163 ভিউ
বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবসের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ২টা ৩০ মিনিটে আইকিউএসি'র সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত সেমিনারটি সেমিনারের আলোচনায় মেধাস্বত্ব অধিকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাতসমূহ ও প্রযুক্তির আন্তর্জাতিক মেধাস্বত্ব লাভের বিষয়টি গুরুত্ব পায়। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। দেশের কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম গাকৃবিতে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এতে অংশগ্রহণ করেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় অধ্যাপকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে মেধাস্বত্বের অধিকার বিষয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেমিনারের কী-নোট স্পিকার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. গোলাম রসুল। কী-নোট স্পিকারের উপস্থাপনায় মেধাস্বত্ত্ব অধিকার যেমন-ি পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ডিজাইন ইত্যাদির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে কীভাবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়টি আলোচিত হয়। পরে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ পর্বে উপস্থিত অধ্যাপকগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে ইউজিটি গাকুবিকে সকল ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। সভাপতির বক্তব্যে উপাচার্য গাকৃবিতে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) স্থাপনের মাধ্যমে কীভাবে নিজেদের উদ্ভাবিত অধিকারের যথাযথ স্বীকৃতির বাস্তবায়ন ঘটানো যায় সে বিষয়ে আলোকপাত করেন। সেক্ষেত্রে উপস্থিত সকলের সহযোগিতার পাশাপাশি ইউজিসির সহায়তাও কামনা করেন ভাইস-চ্যান্সেলর। উল্লেখ্য, বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৫ এর প্রতিপাদ্য হলো ‘মেধাস্বত্ব এবং সঙ্গীত: মেধাস্বত্বের তাল অনুভব করুন’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী