ক্রিপ্টো শাসনের পথে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ মে, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
159 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ক্রিপ্টো শাসনের পথে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:০৯ 159 ভিউ
বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও শিরোনামে। যুক্তরাষ্ট্রের সিনেটে এক গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল নিয়ে আসন্ন আলোচনার খবরে বিটকয়েনের দাম চূড়ার কাছাকাছি পৌঁছেছে। সোমবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিটকয়েনের মূল্য এক লাখ আট হাজার সাতশ ৮৬ ডলারের রেকর্ডের দোরগোড়ায়। বাজার পর্যবেক্ষকদের মতে, এ সপ্তাহেই মার্কিন কংগ্রেসে আলোচনায় উঠতে পারে ‘স্টেবলকয়েন’ সংক্রান্ত একটি আইন প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ নির্ধারিত-মূল্যের ক্রিপ্টোমুদ্রাগুলোর জন্য নিয়মনীতি নির্ধারণ করতে পারে। স্টেবলকয়েন, যেমন- টিথার ও ইউএসডি কয়েন, মূলত ডলারের সঙ্গে যুক্ত থেকে কম ওঠানামায় স্থিতিশীল থাকে। এগুলোর জন্য সুনির্দিষ্ট বিধান যুক্তরাষ্ট্রে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। বর্তমানে বিটকয়েনের দাম স্থির হয়ে রয়েছে প্রায় এক লাখ তিন হাজার ডলারে। গত দুই সপ্তাহ ধরেই এর ধারাবাহিক উত্থান চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, ক্রিপ্টোতে বিনিয়োগ বাড়ছে কারণ, যুক্তরাষ্ট্রে আবার মুদ্রাস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমদানি পণ্যে শুল্ক নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে। তবে সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ অনেক ডেমোক্ট্যাট এ বিলের বিরোধিতা করছেন। তারা বলছেন, প্রস্তাবিত খসড়া ‘ট্রাম্প পরিবারের দুর্নীতিপূর্ণ ক্রিপ্টো কর্মকাণ্ড’ ঠেকাতে কার্যকর কিছু করছে না। এ অবস্থায়ও বিনিয়োগ ব্যাংক জেপি মরগান বলছে, সোনা নয়, এখন ভবিষ্যতের সম্পদ হচ্ছে বিটকয়েন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে এ বছরেই বিটকয়েন সোনার মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। ডিজিটাল গোল্ডে নতুন যুগের সূচনার বার্তা দিচ্ছে এ উত্থান। এখন শুধু চোখ সিনেটের দিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!