উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ – বর্ণমালা টেলিভিশন

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ | ১০:৫১ 64 ভিউ
রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন—ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাঁদের উদ্ধার করা হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আবাসিক ভবনটির দোতলার বাসিন্দা এপিক গ্রুপের মার্চেন্ডাইজার জাহিদুল ইসলাম বলেন, সকাল সোয়া ৭টার দিকে কাচ ভাঙার আওয়াজ পাই। দরজা খুলে দেখি সামনে ধোঁয়ায় ভরে গেছে। এরপর বুঝতে পারি সামনের ফ্ল্যাটে আগুন লেগেছে। তখন আমি দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে নিচে নেমে যাই। তিনি জানান, দোতলার একাংশ ও তিনতলা মিলে ডুপ্লেক্স। সেখানে কাঠের সিড়ি আছে। এ কারণে দোতলায় লাগা আগুন সহজেই তিন তলা পর্যন্ত পৌঁছে যায়। ডুপ্লেক্সে ভবন মালিক জুয়েল মোল্লা থাকেন। তিনি সকালে আগুন লাগার আগেই বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা হন। মৃতদের মধ্যে পাচতলার ভাড়াটে ফল ব্যবসায়ী হারিস হোসাইন, তার ছেলে মো. হেসাম (১৬) ও ভাতিজি রোদেলা (১৪) ছাদে ওঠার চেষ্টা করে সিড়িতে আটকে পড়েন। গেটে তালা ছিল। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোতে আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ