নিউজ ডেক্স
আরও খবর
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা
ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য, আলজেরিয়ায় টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত
আফ্রিকার উপ-সাহারা অঞ্চল থেকে আগত অভিবাসীদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় আলজেরিয়ার একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার দশ দিনের জন্য স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
৩ মে (শনিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
শুক্রবার আলজেরিয়ার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘এশরুক’ নামের সংবাদচ্যানেলটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় উপ-সাহারার কৃষ্ণাঙ্গ অভিবাসীদের উদ্দেশ্যে একটি অবমাননাকর শব্দ ব্যবহার করেছে।
সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, এই শব্দটি ছিল চরম বর্ণবাদী ও বৈষম্যমূলক, যা মানবিক মর্যাদার ওপর আঘাত এবং নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর শামিল।
সংস্থাটি চ্যানেলটির কর্তৃপক্ষকে একটি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ আফ্রিকান নাগরিক ইউরোপে পাড়ি জমানোর আগে আলজেরিয়াকে একটি অস্থায়ী গন্তব্য হিসেবে ব্যবহার করে থাকেন। তাদের অনেকেই আলজেরিয়ায় জীবিকার সন্ধানে আসেন।
আলজেরিয়ার সরকার অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতিমালা গ্রহণ করেছে। দেশটি বলছে, অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্যে প্রভাব পড়ছে।
সরকারি গণমাধ্যম জানিয়েছে, এপ্রিল মাসের শুরু থেকে দেশটি প্রায় পাঁচ হাজার আফ্রিকান অভিবাসীকে প্রতিবেশী দেশ নাইজারে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেকই নাইজারের নাগরিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।