‘অপারেশন সিন্দুরে’ ভারতের পাশে ইসরাইল, পাকিস্তানের পাশে তুরস্ক! – বর্ণমালা টেলিভিশন

‘অপারেশন সিন্দুরে’ ভারতের পাশে ইসরাইল, পাকিস্তানের পাশে তুরস্ক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৩৯ 99 ভিউ
পাকিস্তান ও দেশটির অধ্যুষিত কাশ্মীরে অবস্থিত নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরাইলের সমর্থন। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। বুধবার এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারতের এই হামলা পরিচালিত হয়। এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় দুই সপ্তাহ আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা, যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন মানুষ। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে। এমনকি ভারতীয়দেরও অনেকে হামলার ধরণ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, হামলার তিন দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র ‘জঙ্গি’ অবকাঠামো—না যে কোনও পাকিস্তানি সামরিক স্থাপনা। ইসরাইল ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানালেও ভিন্ন সুরে কথা বলেছে তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে ফোন করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ভারতের এই হামলাকে ‘অপ্রস্তুত আগ্রাসন’ বলে অভিহিত করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তুরস্ক এ সময় পাকিস্তানের প্রতি সংহতি জানায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে। দুই দেশ পরবর্তী পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার সিদ্ধান্ত নেয়। নয়া দিল্লি স্পষ্ট জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনা না বাড়িয়ে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রচেষ্টা। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপ ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’ এদিকে পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি