আরও খবর
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দুলাল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে কলাবাগান থানার বীর উত্তম সি আর দত্ত সড়কের সোনারগাঁও রোডে আলম রেস্তোরাঁর সামনে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া (২৪)। তিনি কাঁঠালবাগানের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন। গুলিটি তাঁর কপালের বাঁ পাশে লাগে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের শ্বশুর মো. এরশাদুল হক কলাবাগান থানায় শেখ হাসিনাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আন্দোলনকারীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন এবং তাঁদের গুলিতে নয়নসহ অনেকে হতাহত হন। তদন্ত কর্মকর্তার তথ্য অনুযায়ী, তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে আনোয়ারুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রিমান্ডের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হতে পারে বলেও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারুল ইসলামকে আটক করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তারের আগে ছাত্র-জনতা তাঁকে আটক করে মারধর করলে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। আদালতে তাঁকে হাজির করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]