মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা – বর্ণমালা টেলিভিশন

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ | ৬:৫৩ 5 ভিউ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল জানান, যুবদল নেতা-কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে এবং একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। তবে মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে পুলিশ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

আটকের পর রবিউল ইসলাম নয়ন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, নাশকতার পরিকল্পনার সময় মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করা হয়েছে। ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে যুবদল নেতা বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’ ভিডিওতে তিনি কর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দিয়ে বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’ এ সময় মির্জা আনোয়ার দাবি করেন, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত