রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ | ৬:৪৩ 7 ভিউ

মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে নগরের ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী ছিল না এবং এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসার সময় পেছন থেকে আগুন দেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের সামনে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসে যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হতে পেরেছেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এছাড়া রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট, রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়–সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেলের বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সম্পৃক্ত থাকায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে।

রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এতে কেউ হতাহত হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে মোট ৩৩টি মামলা ও ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত