সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী – বর্ণমালা টেলিভিশন

সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৬ | ৮:৩৫ 15 ভিউ

কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এ বিবৃতিতে তিনি বলেন, সরকার যে নতুন এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে, সেটি অপেক্ষাকৃত নতুন এবং এর ধারণক্ষমতা বেশি। এর আগে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এলএনজি টার্মিনালটির ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্ট করতে সংসদে এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানান, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বর্তমানে থাকা দুটি এফএসআরইউর তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। অধিক ক্ষমতার কারণে এতে বিনিয়োগ ও দৈনিক ভাড়া বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বড় ওয়্যারহাউস তৈরিতে যেমন বেশি বিনিয়োগ প্রয়োজন হয়, তেমনি এই নতুন টার্মিনালের রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটিও অনেক বেশি।

সরকার ২০১৬ সালে নির্মিত এই এফএসআরইউটি নির্বাচন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান দুটি টার্মিনাল ২০০৫ ও ২০০৬ সালে তৈরি। আগস্ট মাসে আগের একটি টার্মিনাল নষ্ট হওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আর দেখতে চায় না সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বর্তমানে এফএসআরইউর বৈশ্বিক চাহিদা ও মূল্য বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, নতুন এই টার্মিনালে বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে এবং প্রতি কার্গোতে ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় হবে। এর ফলে ২০ বছরে বাল্ক কোয়ান্টিটি কেনার ক্ষেত্রে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, 'এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের প্রতিটি পয়সার হিসাব সরকার পাই পাই করে নিশ্চিত করতে চায়। এখানে একটি পয়সার যেন অপচয় না হয় সেটি নিশ্চিত করা সরকারের প্রাথমিক লক্ষ্য।'

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন