চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি – বর্ণমালা টেলিভিশন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৬ | ৭:৪১ 17 ভিউ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৫ নভেম্বর, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৫ নভেম্বর। এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে ইসির এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারিতে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট ৫ ধাপে ভোট হবে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। ওই নির্বাচনের সুবিধার্থে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করতে যাচ্ছে ইসি। এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের সময় শেষ হয়। তখন নভেম্বরে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। ভোটের সময় পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময় নির্ধারণ করা হলো। মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম তারা নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারবেন। এছাড়া ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার ওপর কারও আপত্তি থাকলে তারা ২০ নভেম্বরের মধ্যে জানাতে পারবেন। জমা হওয়া দাবি-আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে শেষ করে পরের দিন ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অপরদিকে আরেক চিঠিতে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ওই সব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো: ইশরাক হোসেন কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে ৪ সেনা নিহত, সংকটাপন্ন ১৯ হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস মেঘালয়ে ফেরার পথ বন্ধ, গারো পাহাড়ে অনিশ্চয়তায় ১৫০ হাতি ভক্তি আর তারুণ্যের উচ্ছ্বাসে জমেছে শারদীয় দুর্গোৎসব কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২ সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন যেভাবে গ্রেফতার হলেন আমিনী শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান