সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য – বর্ণমালা টেলিভিশন

সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ | ৪:৫১ 67 ভিউ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি। সিন্ডিকেটের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভা আহ্বান করেছেন উপাচার্য। মেসেজের মাধ্যমে তাদের সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সভায় অংশ নেবেন কি না, তা জানতে একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই বিষয়টি নিশ্চিত করেননি। চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় অনলাইনে সভায় ডাকা হয়েছে। আমি ছুটিতে আছি, তাই যোগ দিতে পারব কি না নিশ্চিত নই।’ ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না, তা জানি না। নিয়ম হলো, রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসে।’ এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে নিয়মিত প্রক্রিয়ায় রেজিস্ট্রারের মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়নি। সিন্ডিকেট সভার বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক