‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ – বর্ণমালা টেলিভিশন

‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ | ৭:০৭ 10 ভিউ
ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি নাটকে অভিনয় করেছেন। গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন বলে জানিয়েছেন। তিনি বলেন, সবসময় চেষ্টা থাকে ভালো গল্পে কাজ করার এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকদের কতটা ভালো লেগেছে। তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত ‘শঙ্খ সকাল প্রকৃতি ' নাটকটি খুব শিগগির দেখা হবে। 'শঙ্খ সকাল প্রকৃতি' নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, গল্প ও চরিত্রের বৈচিত্র্য রয়েছে। এতে নতুনত্ব রয়েছে বলেই কাজটি করতে আগ্রহী হয়েছি। সবসময় চেষ্টা থাকে ভালো কিছু করার। ভালো গল্পে কাজ করার এবং বৈচিত্র্যময় ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করার। এ নাটকের ক্ষেত্রেও তেমনটি ঘটেছে। নাটকটি প্রচারে এলেই বোঝা যাবে দর্শকের কতটা ভালো লেগেছে, তবে কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ নাটকটিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে বলে জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এদিকে নাটকটি প্রসঙ্গে গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই সাদিয়া ইসলাম মৌয়ের বিপরীতে অভিনয় করা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। আহসান হাবিব নাসিম বলেন, নির্মাতা অরুণ চৌধুরীর রুচিশীল নির্মাণে আগেও কাজ করেছেন তিনি। তবে এ নাটকের গল্পটিতে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক