সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ October, ২০২৬
৫:৪৪ pm
15 ভিউ

আরও খবর

সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪৪ 15 ভিউ
ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় গির্জা কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ করা হয়েছে বলে এ থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে জানান। তিনি বলেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো একসময় চুরি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। পূর্বপরিকল্পিতভাবে ক্যামেরা বন্ধ করে চুরি করা হতে পারে। সেইন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় যাওয়ার সময় ছোট গেইটটা অর্ধেক খোলা আর তালা ভাঙা দেখতে পাই। ওপরে তাকিয়ে দেখি গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে আমাদের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল। এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক