নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
সকাল পৌনে নয়টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ততক্ষণে সেবা নিতে আসা শত শত রোগীর ভিড় জমে গেছে। কেউ জরুরি এক্স-রের অপেক্ষায়, কেউবা লাইনে দাঁড়িয়েছেন আলট্রাসনোগ্রাফি করাতে। ঠিক তখনই হঠাৎ উধাও বিদ্যুৎ।
টানা আড়াই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে পুরোপুরি স্থবির হয়ে পড়ে চমেক হাসপাতালের রেডিওলজি, ইমেজিং বিভাগসহ গুরুত্বপূর্ণ জরুরি পরীক্ষা-নিরীক্ষার কাজ।
শনিবার সকালের এই আকস্মিক বিদ্যুৎ সংকটে চমেক প্রাঙ্গণে তৈরি হয় রোগীদের দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। পরবর্তীতে চমেক হাসপাতাল পরিচালকের জরুরি হস্তক্ষেপে বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ সচল হলে ফের স্বাভাবিক হয় সেবা কার্যক্রম।
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, সাধারণ লাইটের জন্য জেনারেটর সচল রাখা হলেও ভারী ও স্পর্শকাতর মেশিনগুলো জেনারেটরের সাহায্যে চালানো সম্ভব ছিল না।
চমেক হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান ডা. কাজী মো. আলম জানান, “বিদ্যুৎ না থাকায় আমাদের বিভাগের ছয়টি এক্স-রে মেশিনের একটিও চালু রাখা সম্ভব হয়নি।
পাশাপাশি আলট্রাসনোগ্রাফি মেশিন চালাতে সার্বক্ষণিক এসি বা শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়, যা বিদ্যুৎ ছাড়া অসম্ভব ছিল। ফলে স্বাভাবিকভাবেই রোগীদের চাপ ও অপেক্ষা বহুগুণ বেড়ে যায়।”
শুধু এক্স-রে বা আলট্রাসনোগ্রাফিই নয়, বিদ্যুৎ না থাকায় টিকিটিং কাউন্টারসহ কম্পিউটারনির্ভর নিয়মিত প্রশাসনিক ও প্যাথলজিক্যাল কার্যক্রমেও ধীরগতি চলে আসে। দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের অনেকেই জরুরি টেস্ট করাতে না পেরে বিপাকে পড়েন।
পরবর্তীতে হাসপাতাল পরিচালক বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ে সরাসরি যোগাযোগ করলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]