নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট
পেট্রোবাংলার সাম্প্রতিক দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদনে দেশের গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য হ্রাসের চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় ২০২৬ সালের জুলাইয়ে গ্যাস সরবরাহ কমেছে প্রায় ১ বিলিয়ন ঘনফুট।
পেট্রোবাংলার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রতিবেদন অনুসারে, ২৯-৩০শে এপ্রিল ২০২৪ তারিখের প্রতিবেদনে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট পরিমাণ ছিল ৩,০৯৯ মিলিয়ন ঘনফুট।
অপরদিকে, ২৮-২৯শে জুলাই ২০২৬ তারিখের সর্বশেষ প্রতিবেদনে গ্র্যান্ড টোটাল গ্যাস উৎপাদন ২১১৮ মিলিয়ন ঘনফুট (প্রায়) দেখানো হয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানির (বাপেক্স, আইওসি, আরপিজিসিএল ইত্যাদি) অবদান বিশ্লেষণ করলে সামগ্রিক সরবরাহে হ্রাস লক্ষণীয়।
প্রতিবেদনের তথ্য অনুসারে দুই বছরের ব্যবধানে গ্যাসের দৈনিক সরবরাহে যে হ্রাস ঘটেছে, তার সমষ্টিগত প্রভাব দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন ঘনফুট। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি সরবরাহে চাপ বাড়ছে। .
বিশেষ করে আরপিজিসিএল (আর-এলএনজি) এবং অন্যান্য অপারেটরদের উৎপাদন ক্ষমতার তারতম্য এই সংকটকে আরও জটিল করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসক্ষেত্রগুলোতে নতুন অনুসন্ধান, ওয়েল ড্রিলিং ও আমদানি বাড়ানো ছাড়া এই সংকট মোকাবিলা কঠিন হবে। পেট্রোবাংলা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছেন সংশ্লিষ্ট মহল।
দেশের জ্বালানি খাতে এই হ্রাস জ্বালানি নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]