নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে
প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম পান্না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ের মতো ‘অভিশপ্ত’ হয়ে উঠছে, যখন মব করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে!
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে পান্না লিখেছেন,
“প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি আসছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলুন, এখনও কি ইউনূসের সেই অভিশপ্ত সময় চলছে?”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক সাংবাদিক ও নাগরিক পান্নার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং হুমকির ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন।
এর আগে আরেক জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরও একই অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর দুই টক-শো গেস্ট ব্যারিস্টার ফুয়াদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিভিন্ন টক-শো’তে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতির ইতিহাস নিয়ে অপতথ্য, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ করায় বিভিন্ন জায়গা থেকে হমকি পেতে থাকেন আনিস আলমগীর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ থেকে আনিস আলমগীরের উপর সমন্বিত সাইবার এটাক চালানো হয়, ছড়ানো হয় অপতথ্য ও দেয়া হয় হুমকি।
দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্যের মধ্য দিয়ে পান্না ইউনূস আমলের নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসের স্মৃতি টেনে এনে বর্তমান সরকারের অধীনে একই ধরনের পরিস্থিতি ফিরে আসছে কি না— তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের এমন অভিযোগ দেশে বাকস্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]