দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৬
৫:১৭ পূর্বাহ্ণ
1 ভিউ

আরও খবর

প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের

ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে

সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ

বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান

পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ

জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’

দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ | ৫:১৭ 1 ভিউ
নদীভাঙনের দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার আশায় ছিলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা ছিল, বহু বছরের ভাঙন রোধে নির্মিত স্থায়ী নদীতীর রক্ষা বাঁধ অন্তত বসতভিটা ও কৃষিজমি রক্ষা করবে। কিন্তু সেই আশায় বড় ধরনের ধাক্কা লেগেছে। প্রায় ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের একটি অংশ দেড় মাসের মধ্যেই ধসে পড়েছে। পদ্মার প্রবল স্রোতে একের পর এক কংক্রিটের (সিসি) ব্লক নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ঘটনার পর নির্মাণকাজের মান, প্রকল্পের নকশা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নদীশাসন পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গাঁওদিয়া বাজারের পশ্চিম পাশে নদীতীর রক্ষা বাঁধের একটি অংশে হঠাৎ ধস দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্বাস্থ্যকর্মী কাজী বাবুল জানান, “কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই পদ্মার তীব্র স্রোতে সিসি ব্লকগুলো একের পর এক নদীতে তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।” স্থানীয়রা জানান, ধসের দৃশ্য দেখে অনেকেই নতুন করে বসতবাড়ি রক্ষার চিন্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল বলেন, “রোববার বিকেলে হঠাৎ দেখি বাঁধের ব্লক ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ভয়ে রাতেই ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এখন কী করব কিছুই বুঝতে পারছি না।” তার মতো আরও অনেক পরিবার আশঙ্কা করছেন, ধস অব্যাহত থাকলে নদীভাঙন আবারও জনবসতি ও কৃষিজমির দিকে অগ্রসর হতে পারে। যে বাঁধকে স্থানীয়দের কাছে স্থায়ী সমাধান হিসেবে উপস্থাপন করা হয়েছিল, সেটির একটি অংশ এত অল্প সময়ের মধ্যে ধসে পড়ায় নির্মাণমান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার অথবা বাস্তবায়নে গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও তুলেছেন অনেক বাসিন্দা। অন্যদিকে, নদী বিশেষজ্ঞদের একটি অংশের মতে, নদীর গতিপ্রকৃতি, স্রোতের ধরন এবং নদীশাসন বিষয়ে প্রয়োজনীয় গবেষণা ও সমীক্ষা (স্টাডি) ছাড়াই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। ঘটনার পরদিন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধসের খবর পেয়ে রাতেই পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।” মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, “খবর পাওয়ার পর থেকেই পাউবো দ্রুত ব্যবস্থা নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ভয়ের কোনো কারণ নেই।” তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ কাটছে না। ২০২১ সালে শুরু হয়েছিল প্রকল্প প্রকল্পটি ২০২১ সালের অক্টোবরে শুরু হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে নদীর স্রোত, ভাঙন এবং অন্যান্য বাস্তব কারণ দেখিয়ে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। প্রায় ৫২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৯.১০ কিলোমিটার এলাকাজুড়ে স্থায়ী নদীতীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজ ব্যাহত হয়। এরপর ঠিকাদার পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং অন্যান্য কারণে নির্মাণকাজ দীর্ঘ সময় বন্ধ থাকে। পরবর্তীতে কাজ পুনরায় শুরু হয়ে গাঁওদিয়া ইউনিয়নের যে অংশটি সম্প্রতি নির্মাণ করা হয়েছিল, সেটি প্রায় দেড় মাস আগে সম্পন্ন হয়। বর্ষার শুরুতেই সেই অংশে ধসের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময় নির্মিত অংশগুলোতে এখন পর্যন্ত ধসের ঘটনা ঘটেনি, তবে বিএনপি সরকারের সময় সম্প্রতি নির্মিত অংশেই ধস নেমেছে। ধসের ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের পাশাপাশি পুরো প্রকল্পের নির্মাণমান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, যদি নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পদ্মার ভাঙন থেকে স্থায়ীভাবে মানুষকে রক্ষা করতে দীর্ঘমেয়াদি ও টেকসই নদীশাসন পরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন