প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৬ | ৫:৩৯ 33 ভিউ
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫শে জুন, বৃহস্পতিবার নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তৌসিফ সদরঘাটের পশ্চিম মাদারবাড়ি টং ফকির মাজার লেইনের আব্দুল হাই বিল্ডিংয়ের মৃত আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৌসিফ স্থানীয় ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত। চট্টগ্রাম নগরীর ২৯নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ফজলে এলাহী শাহীনের উপস্থিতিতে অনুষ্ঠিত শিবিরের প্রশিক্ষণ কর্মশালাতেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পরিচয়ের পর তৌসিফ তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে প্রতারণার এখানেই শেষ নয়; ভুক্তভোগীর অজান্তেই বেশ কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করে রাখে তৌসিফ। সম্পর্কের কিছুদিন পর তৌসিফ তার আসল রূপ ধারণ করে। সেই গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী নারীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন চালিয়ে আসছিল সে। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই নারী আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২৪শে জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই তৎপর হয়ে ওঠে সদরঘাট থানা পুলিশ। ২৫শে জুন, বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করা হয়। সদরঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া