সম্প্রীতি গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সম্প্রীতি গ্রুপ। গ্রুপের সম্মানিত সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তায় আজ ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী, যা আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এসময় সম্প্রীতি গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ হাতে উপহার বিতরণ করেন এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই মহৎ উদ্যোগে এলাকাবাসী সম্প্রীতি গ্রুপের ভূয়সী প্রশংসা করেন এবং এমন কার্যক্রমকে সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুকরণীয় বলে মন্তব্য করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।