নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য
নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন এক বিএসএফ সদস্য। গতকাল সোমবার রাতে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গুলিবিদ্ধ বিএসএফ সদস্য হলেন বিপিন কুমার (৩৫)। তিনি ৯৭ নম্বর ব্যাটালিয়নের একজন সদস্য। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
সূত্রের খবর, গুলিবিদ্ধ হন ওই বিএসএফ সদস্যকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বিপিনের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লিতে সদর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।