ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা – বর্ণমালা টেলিভিশন

ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েলি সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৮:৫৬ 75 ভিউ
গাজাগামী ত্রাণবাহী নৌবহরের শেষ বহরটিকে আটক করেছে ইসরায়েল। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ জাহাজ ‘ম্যারিনেট’ আটক করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার (০৩ অক্টোবর) জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে নৌবহরটি জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌবহর ম্যারিনেটকে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে (০৭২৯ জিএমটি) গাজা থেকে প্রায় ৪২.৫ নটিক্যাল মাইল দূরে ইসরাইলি নৌবাহিনী আটক করেছে।’ নৌবহর সূত্র আরও জানিয়েছে, ইসরাইলি নৌবাহিনী ‘আমাদের ৪২টি নৌবহরের সবকটিকেই অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌবহর মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবক এবং গাজায় ইসরাইলের অবৈধ অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প নিয়ে যাত্রা করেছে।’ জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৪টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ম্যারেনেট আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটল। এর আগে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, বৃহস্পতিবার (০২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে অগ্রসর হচ্ছিল। নৌবহরগুলোকে বাধা দেয়ার কারণে বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছেন। আটকদের ইউরোপে পাঠানো হবে বলেও জানানো হয়। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে, এই জাহাজভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা